Collector
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত | Collector
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত
Somoy TV

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পিকআপ চালক প্রবীর রায় চৌধুরী (৩৬) ও হেলপার জুয়েল (১৮)। নিহত প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার শিশির রায়ের ছেলে এবং হেলপার জুয়েল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীজার গ্রামের আব্দুল হাকিমের ছেলে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, একটি পণ্যবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ২০-২১৪০) এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন: সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যাশিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Go to News Site