Somoy TV
বাংলাদেশের কাছে ঢাকা টেস্ট হেরে নিজ দেশে চরম সমালোচনার মাঝে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটররা ক্ষোভ প্রকাশ করে তৈরী করছেন ভিডিও। বাংলাদেশের কাছে এই হার পাকিস্তানের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের কৌশল ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক রমিজ রাজা।স্টাম্প মাইকে লিটন দাসের কথাগুলো নিয়ে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে তোলপাড়। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টেস্ট হারের যন্ত্রণা বাড়িয়ে দিয়েছেন এলকেডি। বলেছেন, রিজওয়ান বড় শট খেলবে না। শট খেলতে গিয়ে আউট হলে পাকিস্তানে তাকে ঢুকতে দেবে না। আর এতেই চটেছেন পাকিস্তানি সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট বানিয়ে লিটনকে শাসাচ্ছেন, কটু কথা বলছেন অনেকেই। তবে, এর মাঝে যৌক্তিক আলোচনা-সমালোচনাও রয়েছে। ১৫ টেস্টের ১১টিতে হারা শান মাসুদের নেতৃত্ব, সিনিয়রদের দায়িত্বজ্ঞান, ব্যাটিং ইউনিটের শট সিলেকশন, বোলারদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন দেশটির সাবেক খেলোয়াড় ও ক্রিকেটজ্ঞান সম্পন্ন দর্শক। আবার বদলে যাওয়া বাংলাদেশ দলকে ভাসাচ্ছেন প্রশংসায়। সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা বলেন, ‘কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের মাঝে হতাশা কাজ করছে। তারা ভুলের পুনরাবৃত্তি করেছে। তাদের কৌশল আর সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলার জায়গা রয়েছে।’ আরও পড়ুন: পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়ে বাংলাদেশ পাকিস্তানের হয়ে সবশেষ ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আহমেদ শেহজাদ বলেন, ‘বাংলাদেশ নিজেদের মাঠে পাঁচ দিন আধিপত্য বজায় রেখেছে। শেষ পর্যন্ত পাকিস্তান দলকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেয়ার।’ ঢাকা টেস্টে শেষের রোমাঞ্চের হিরো নাহিদ রানা। চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেসের পেস-সুইংয়ে ধরাশায়ী পাকিস্তান। তবে, দুই ইনিংসে রান পাওয়া নাজমুল হোসেন শান্তর হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। আবার দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য ইলেক্ট্রিক বাইক পুরস্কার পেয়েছেন মুমিনুল হক। পাকিস্তানি সাবেক ক্রিকেটার বাসিত আলির মতে, রানার হাতে ওঠা উচিত ছিল পুরস্কার। তিনি বলেন, ‘ক্রিকেটীয় হিসেবে শান্ত ম্যাচসেরা। কিন্তু, আমার দৃষ্টিতে সেরা নাহিদ রানা। সে আমাকে ওয়াসিম-ওয়াকার ভাই আর শোয়েবের কথা মনে করিয়ে দিয়েছে।’ আরও পড়ুন: আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন নাহিদ রানা অধিনায়ক শান্তকেও প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। ১৭ টেস্টে বাংলাদেশকে যৌথভাবে সর্বোচ্চ ৭ টেস্ট জেতানো ক্যাপ্টেন ব্যাটিং পারফরম্যান্সেও যে মুগ্ধ করেছেন।
Go to News Site