Boishakhi News24
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা থেকে হারিয়ে যাচ্ছে কাউনের চাষ। সরেজমিনে জেলার বিভিন্ন অঞ্চল ঘুরে কোথাও তেমন কাউন চাষাবাদ খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ শখের বসে ৫/১০ শতক জমিতে কাউন চাষ করেছেন। এ সময় কথা হয় বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের উলিপুকুরী গ্রামের চাষী রমজান মিয়ার সাথে। তিনি ৮ শত জমিতে কাউন চাষ করেছেন। বর্তমানে কাউন এর শীষ বের হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে কাউন ক্ষেত ঘরে তুলবেন। আরো কয়েকজন কৃষক কাউন আবাদ করেছেন অল্প জমিতে শখের বসে। অনেক কৃষক জানান, কাউন চাষ আমাদের আর করতে হয় না। Read More
Go to News Site