Collector
ফতুল্লায় ক্যাবল অপারেটর ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা | Collector
ফতুল্লায় ক্যাবল অপারেটর ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
Somoy TV

ফতুল্লায় ক্যাবল অপারেটর ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাছির হোসেন (৫৫) নামে ক্যাবল অপারেটর এক ব্যবসায়ীকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১৪ মে) চাঁনমারি মাউড়াপট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ হত্যাকাণ্ড ঘটে।ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে নাছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।এলাকাবাসী ও স্বজনরা জানান, নাছির দীর্ঘদিন ধরে এলাকায় স্যাটেলাইট ক্যাবল অপারেটর হিসেবে ব্যবসা পরিচালনা করছিলেন।বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অফিসের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে যান। অফিসের ভেতরে তারা নাছিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় সেখান থেকে কালো রঙের পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে দ্রুত পালিয়ে যেতে দেখেন তারা। তার পেছনে ছিল আরও বেশ কয়েকজন যুবক।আরও পড়ুন: নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, নগদ টাকা-স্বর্ণালংকার লুটপরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় নাছিরকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশের বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।সিসিটিভির ফুটেজেও দেখা যায়, মহল্লার একটি সরু গলি দিয়ে একে একে বেশ কয়েকজন যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে। এসময় আশপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।নিহত নাছির হোসেনের স্ত্রী সায়মা বেগমের অভিযোগ, ক্যাবল অপারেটর ব্যবসা নিয়ে ব্যবসায়িক অংশীদার স্থানীয় আব্দুস সালাম বাবুর সঙ্গে নাছিরের বিরোধ ছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচার দাবি করেন তিনি।এ ঘটনায় তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে থানা পুলিশের একাধিক টিম এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Go to News Site