Collector
তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা | Collector
তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা
Somoy TV

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা

এখন থেকে স্বজনপ্রীতি বা কারও প্রভাবে তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প সরকার নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর।বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আরও জানান, প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতীতে পকেট ভারি করতে প্রকল্প নেয়া হত। এক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণলায় ছিল ‘ঠুঁটো জগন্নাথ’। অকারণে প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে। আরও পড়ুন: ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে সহায়তার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর বলেন, অনিয়ম-দুর্নীতির কারণেই বালিশকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। অপ্রয়োজনীয় ব্যয় বেড়েছে, যা মেটাতে গিয়ে ঋণের চাপে পড়েছে দেশের অর্থনীতি। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে নীতি কৌশল প্রণয়ন করছে সরকার। এজন্য সরকারি কর্মকাণ্ড সংশ্লিষ্ট যাবতীয় তথ্য জনগণের সামনে নিয়মিত তুলে ধরা হবে।

Go to News Site