Somoy TV
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক মানসিক প্রতিবন্ধী দম্পতির শিশুকে ধর্ষণের ঘটনায় প্রায় এক দশক পর চূড়ান্ত রায় দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রধান আসামি ও তার সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন মো. নজরুল ইসলাম সরদার ও মোসা. গোলাপী বেগম। আদালত তাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১)/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা-মা দুজনেই মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।২০১৬ সালের ১৭ আগস্ট দুপুরে স্কুল ছুটির পর শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার খালা ও প্রতিবেশীরা তাকে স্কুল সংলগ্ন এলাকার পাশে দেখতে পান এবং বাড়িতে নিয়ে আসেন।আরও পড়ুন: মামা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুজিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তাকে চানাচুর ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দক্ষিণ কবুতরখালী এলাকার সাইক্লোন শেল্টার সংলগ্ন মৎস্য ঘেরের পাহারা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান আসামি নজরুল ইসলাম সরদার তাকে ধর্ষণ করে। অভিযোগ অনুযায়ী, সহযোগী আসামি গোলাপী বেগম একাধিকবার একইভাবে শিশুটিকে সেখানে নিয়ে যায় এবং ঘটনার সহায়তা করে।শিশুটি আরও জানায়, পূর্বেও তাকে একইভাবে প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটে।মামলা ও বিচার কার্যক্রমএ ঘটনায় ২০১৬ সালের ২৭ আগস্ট স্থানীয় দফাদার মহানন্দ বালা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে রায় দেন।আদালতের রায়রায় ঘোষণার সময় আদালত উল্লেখ করেন, শিশু নির্যাতনের মতো অপরাধ সমাজে গভীর ক্ষত সৃষ্টি করে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।রায় ঘোষণার পর দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী রায়ের দিন থেকেই সাজা কার্যকর হবে।
Go to News Site