Collector
অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের মিশ্রণে কাতারের বিশ্বকাপ দল ঘোষণা | Collector
অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের মিশ্রণে কাতারের বিশ্বকাপ দল ঘোষণা
Somoy TV

অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের মিশ্রণে কাতারের বিশ্বকাপ দল ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ৩৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কাতারের কোচ জুলেন লোপেতেগুই। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া কাতার দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের মিশেল।চার বছর আগে বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। এবার এএফসি বাছাইপর্বের চতুর্থ রাউন্ড পেরিয়ে তারা নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।দলে প্রথমবার ডাক পেয়েছেন দুই সম্ভাবনাময় ফুটবলার—২০ বছর বয়সি লেফটব্যাক রাইয়ান আল আলি এবং ইংল্যান্ডে জন্ম নেয়া ২৯ বছর বয়সি সেন্টারব্যাক নিয়াল ম্যাসন। এছাড়া স্কোয়াডে আছেন কাতারের অন্যতম বড় তারকা আকরাম আফিফ এবং গোলমেশিন আলমেজ আলী।তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড সেবাস্টিয়ান সোরিয়া। গত নভেম্বরে ৪২ বছরে পা দেয়া এই স্ট্রাইকার বিশ্বকাপে মাঠে নামলে গড়তে পারেন নতুন ইতিহাস। তিনি খেলতে পারলে ভেঙে যাবে রজার মিলারের সবচেয়ে বেশি বয়সি আউটফিল্ড খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড।আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের  View this post on Instagram A post shared by Qatar Football Association (@qfa) ক্যামেরুন কিংবদন্তি মিলা ১৯৯৪ বিশ্বকাপে খেলেছিলেন ৪২ বছর ৩৯ দিন বয়সে। সোরিয়া বিশ্বকাপে খেললে সেই রেকর্ড অনায়াসেই ছাড়িয়ে যাবেন। এমনকি গোল করতে পারলে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে গোল করার রেকর্ডও নিজের করে নিতে পারেন তিনি।বিশ্বকাপের গ্রুপ পর্বে কাতারের প্রতিপক্ষ সহ-আয়োজক কানাডা, সুইজারল্যান্ড এবং বসনিয়া ও হার্জেগোভিনা।কাতারের স্কোয়াডগোলকিপার: মাহমুদ আবুনাদা, শেহাব আল লিথি, মেশাল বর্ষম, সালাহ জাকারিয়াডিফেন্ডার: রায়ান আল আলী, আল হাশেমি আল হুসাইন, আইয়ুব আল আলাভী, বাসাম আল রাবী, হুম্মাম আল আমিন, সুলতান আল ব্রেক, বাউলেম খাউখি, নিয়াল ম্যাসন, লুকাস মেন্ডেস, পেড্রো মিগুয়েল, তারেক সালমানমিডফিল্ডার: করিম বাউদিয়াফ, আহমেদ ফাতি, জসেম গাবের, আব্দুল আজিজ হাতেম, ইসা লে, আসিম মাদিবো, মোহাম্মদ মানাই, তাহসিন মোহাম্মদ, মোহাম্মদ ওয়াদফরোয়ার্ড: ইউসুফ আবদেলরিসাক, আকরাম আফিফ, আহমদ আলাউদ্দিন, হাসান আল হায়দোস, আলমেজ আলী, আহমেদ আল জানহি, এডমিলসন জুনিয়র, মোহাম্মদ মুনতারি, মোবারক শান্নান, সেবাস্তিয়ান সোরিয়া।

Go to News Site