Collector
মালয়েশিয়ায় ৬৯ বিদেশি নাগরিক পাচার: ৩ ইন্দোনেশিয়ানের বিরুদ্ধে মামলা | Collector
মালয়েশিয়ায় ৬৯ বিদেশি নাগরিক পাচার: ৩ ইন্দোনেশিয়ানের বিরুদ্ধে মামলা
Somoy TV

মালয়েশিয়ায় ৬৯ বিদেশি নাগরিক পাচার: ৩ ইন্দোনেশিয়ানের বিরুদ্ধে মামলা

মালয়েশিয়ার পেরাক রাজ্যের মানজুং জেলার লুমুতে একটি আশ্রয়কেন্দ্রে ৬৯ জন বিদেশি নাগরিককে পাচারের অভিযোগে তিন ইন্দোনেশীয় নাগরিকের বিরুদ্ধে সেশন কোর্টে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন ফুয়াদি জহরুল (২১), সান্দ্রিয়া মুহাম্মদ ফেরি (২৩) এবং আদ্রিয়ানশাহ সারিল (৩১)।বৃহস্পতিবার (১৪ মে) বিচারক আজিজাহ আহমদের সামনে অভিযোগ পাঠ করার পর অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ভোর ৩টা থেকে সকাল ৭টার মধ্যে মানজুং জেলার সেগারি বন্দর বারুর তামান আলমান্দা প্রেসিন্ট ২ এর একটি বাড়িতে এই পাচার কার্যক্রম চালানো হয়। পাচারকৃতদের মধ্যে ৬৭ জন ইন্দোনেশীয় এবং ২ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। অভিযুক্তরা মূলত ওই আশ্রয়কেন্দ্রের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। আরও পড়ুন: মালয়েশিয়ায় অভিবাসী বহনকারী নৌকা ডুবে নিখোঁজ ১৪ অভিযুক্তদের বিরুদ্ধে ‘মানবপাচার বিরোধী এবং অভিবাসী পাচার বিরোধী আইন ২০০৭’-এর ২৬এ ধারায় মামলা দায়ের করা হয়েছে, যা দণ্ডবিধির ৩৪ ধারার সাথে মিলিয়ে পড়া হয়। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। বর্তমানে তারা এই কঠোর আইনের অধীনে বিচারের সম্মুখীন। মামলাটি পরিচালনা করছেন উপ-পাবলিক প্রসিকিউটর নূর শামিলা জালালুদ্দিন। শুনানির সময় অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালত পরবর্তী কার্যক্রম ও মামলার শুনানির জন্য আগামী ৬ জুলাই দিন ধার্য করেছেন।

Go to News Site