Collector
বড় দায়িত্বে মাহমুদউল্লাহ, হচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর | Collector
বড় দায়িত্বে মাহমুদউল্লাহ, হচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর
Jagonews24

বড় দায়িত্বে মাহমুদউল্লাহ, হচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে দল গঠনের কার্যক্রম। ইয়ুথ ক্রিকেট লিগ শেষ করার পাশাপাশি ৫০ জন ক্রিকেটারকে নিয়ে চলছে বিশেষ ট্রেনিং ক্যাম্পও। যুব দলের কোচিং স্টাফ নিয়েও ছিল কিছু অনিশ্চয়তা। বিশেষ করে প্রধান কোচ নাভিদ নেওয়াজ দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে আলোচনা চলছিল। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী চক্রেও যুব দলের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। এদিকে জুনিয়র টাইগারদের বড় চমক দিতে যাচ্ছে বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও, বোর্ডের একাধিক সূত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে চাপ সামলানো, ম্যাচ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তরুণদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মাহমুদউল্লাহর। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় বিসিবি, যাতে ভবিষ্যতের ক্রিকেটাররা আরও পরিণত হয়ে উঠতে পারে আন্তর্জাতিক মঞ্চের জন্য। এসকেডি/এমএমআর

Go to News Site