Collector
হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অর্থ | Collector
হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অর্থ
Somoy TV

হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অর্থ

মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তিনি সব মানুষের থাকা ও খাওয়ারও ব্যবস্থা করেন। কারও কম বা কারও বেশি। সবাইকে সমান দেন না। যেহেতু সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন তাই সর্বদা মনে করা উচিত, সব কিছুর জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট।আল্লাহ তাআলাই যথেষ্ট বলার আরবি হলো হাসবুনাল্লাহ। এরপর আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। বলা হয়, ওয়া নিমাল ওয়াকিল অর্থাৎ তিনি কতই না উত্তম ব্যবস্থাপক! এই পুরোটা একটি দোয়া। যা পড়লে আল্লাহ তাআলা খুশি হন ও বান্দাকে বিনিময় দান করেন। দোয়াটি বিপদ-আপদে পড়লে আল্লাহ তাআলা সাহায্য করেন। দোয়াটি হলো,হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বাংলা অর্থ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُউচ্চারণ: হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিলঅর্থ: আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের ফজিলত ইবনে আব্বাস (রা.) বলেন, যখন ইবরাহিম (আ.)–কে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। ফলে তিনি রক্ষা পেয়েছিলেন। সেই জ্বলন্ত আগুন তার জন্য শীতল হয়ে পড়েছিল। মুহাম্মদ (সা.) তখন বলেছিলেন, ‘যখন লোকেরা বলেছিল, (কাফির) লোকেরা তোমাদের মোকাবিলার জন্য সমবেত হয়েছে। ফলে তোমরা তাদের ভয় করো।’ আরও পড়ুন: আরও পড়ুন: দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া কি জায়েজ?কিন্তু এ কথা তাদের ইমান বাড়িয়ে দিল এবং তারা বলল, ‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক।’ সাহাবিরা এই দোয়া আমল করেছিলেন খন্দকের যুদ্ধের সময়। যখন সাহাবিরা জানতে পারলেন ১০ হাজার সেনা এসে মদিনা শহরকে ঘেরাও করতে যাচ্ছে, তখনো তারা আল্লাহর কাছে এই বলে সাহায্য কামনা করেছিলেন, হাসবুনাল্লাহি ওয়া নিমাল ওয়াকিল। (বুখারি: ৪৫৬৩-৪৫৬৪) তিরমিজি শরিফে একটি হাদিস আছে। হাদিসটি যে পরিচ্ছেদে আছে, তার নাম হলো, ‘বিপদে আপনি যা করবেন।’ অর্থাৎ বিপদে পড়া অথবা বিপদের আশঙ্কা থাকে, তখন করণীয় কী? হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ (সা.) বলেছেন, কেমন করে হাসিখুশি থাকব, অথচ শিঙাওয়ালা (ইস্রাফিল ফুৎকার দেয়ার জন্য) শিঙা মুখে ধরে আছেন। আর তিনি কান লাগিয়ে আছেন যে তাকে কখন ফুৎকার দেয়ার আদেশ করা হবে এবং তিনি ফুৎকার দেবেন। আরও পড়ুন: নবীজি সা. যেভাবে কোরবানি করতেনএ কথা শুনে রসুলুল্লাহ (সা.)–এর সাহাবিরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। এমনটি দেখে মহানবী (সা.) তাদের বললেন, ‘তোমরা বলো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই ভালো কর্মবিধায়ক। (তিরমিজি ২৪৩১)

Go to News Site