Collector
আন্দোলনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ | Collector
আন্দোলনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
Somoy TV

আন্দোলনের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ দেয়া হয়। সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। আরও পড়ুন: বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক একরামুল হক প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টিতে কোষাধ্যক্ষ হিসেবে ২০২৫ সালের ১৩ মে পর্যন্ত দায়িত্বে ছিলেন। আন্দোলনরত শিক্ষক নেতাদের একাংশ জানিয়েছেন, তারা আশা করছেন নতুন উপাচার্যের নেতৃত্বে পদোন্নতি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন হবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা ফিরে আসবে। আরও পড়ুন: একযোগে সরকারি ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ গত কয়েক সপ্তাহ ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি এবং প্রশাসনিক জটিলতা নিরসনের দাবিতে উত্তাল ছিল ক্যাম্পাস। শিক্ষকরা ‘কমপ্লিট  শাটডাউন’ কর্মসূচি পালন করে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। আন্দোলনের মুখে এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Go to News Site