Collector
মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের | Collector
মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের
Somoy TV

মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত ফাহাদ মিয়া বিনাউটি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। খেলার এক পর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৈরী আবহাওয়া শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে সে। সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহাদকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিাবারের আপত্তি না থকলে আবেদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের হাতে তুলে দেয়া হবে। আরও পড়ুন: চাঁদপুরে মাঠে ধান সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু এদিকে, স্থানীয় সচেতন মহল বজ্রপাতের সময় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার জন্য সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Go to News Site