Collector
হরমুজ দিয়ে কয়েকটি চীনা জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান | Collector
হরমুজ দিয়ে কয়েকটি চীনা জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
Somoy TV

হরমুজ দিয়ে কয়েকটি চীনা জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনার পর তেহরান হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি চীনা জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স।আজ বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থ আদায় করছে ইরান। তবে অনুমতি পাওয়া চীনা জাহাজগুলো কোনো অর্থ পরিশোধ করেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, ‘ইউয়ান হুয়া হু’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার গত বুধবার (১৩ মে) ইরাকের তেল নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজটি এখনো ওমান উপকূলে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর উপস্থিতি পুরোপুরি অতিক্রম করতে পারেনি, তবে দ্রুতগতিতে চীনের দিকে অগ্রসর হচ্ছে। আরও পড়ুন: হোয়াইট হাউস / হরমুজ ‘উন্মুক্ত’ রাখার ব্যাপারে একমত ট্রাম্প-জিনপিং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, বুধবার রাতের পর থেকে ৩০টির বেশি জাহাজ দেশটির কর্তৃপক্ষ ও সামুদ্রিক সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী পার হয়েছে। আইআরআইবির এক প্রতিবেদক বলেন, ‘এর মাধ্যমে বলা যায়, হরমুজ প্রণালীতে নতুন এক যুগের সূচনা হয়েছে। এখন বিশ্বের অনেক নাবিক ও দেশ বুঝতে পারছে যে, এই গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ অতিক্রমের সবচেয়ে দ্রুত ও সহজ উপায় হলো আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করা।’  আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালী সকল বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে। তবে এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতের জন্য জাহাজগুলোকে অবশ্যই ইরানি নৌবাহিনীর সাথে সমন্বয় করতে হবে। আরও পড়ুন: হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও আজ বৃহস্পতিবার জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের কাছে নোঙর করা একটি জাহাজে ‘অজ্ঞাত ব্যক্তিরা’ উঠে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজটি পরে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

Go to News Site