Somoy TV
নিরাপদ খাদ্য নিয়ে কাজ করা জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’-এর উদ্যোক্তারা এবার ফ্যাশন ও লাইফস্টাইল জগতে যাত্রা শুরু করেছেন। শালীনতা ও আধুনিক নান্দনিকতার সমন্বয় ঘটিয়ে তারা বাজারে নিয়ে এসেছেন নতুন মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’।প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূলত রুচিশীল ও মার্জিত পোশাককে প্রিমিয়াম ও আধুনিক গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে এই ব্র্যান্ডের পথচলা শুরু। বাংলাদেশের মানুষের ইসলামি সংস্কৃতি ও মধ্যপ্রাচ্যের পোশাকধারা এবং শালীন জীবনধারার প্রতি প্রতি আগ্রহকে মাথায় রেখে এখানে গুরুত্ব দেয়া হয়েছে আরাম ও ব্যবহারিক নান্দনিকতাকে।দেশীয় ঐতিহ্যবাহী পাঞ্জাবির পাশাপাশি প্রিমিয়াম কাপড়ে তৈরি তোব, কাবলি পাঞ্জাবি, আবায়া ও অন্যান্য শালীন পোশাকের সমাহার থাকছে ‘তাবায়া’-তে। প্রতিটি পোশাক পেশাদার ডিজাইনারদের তত্ত্বাবধানে এবং দক্ষ কারিগরদের হাতে তৈরি হচ্ছে, যাতে আন্তর্জাতিক মানের ফিনিশিং ও আরাম নিশ্চিত করা যায়।আধুনিক কাট, মিনিমাল ডিজাইন এবং প্রিমিয়াম ফ্যাব্রিক সিলেকশনের মাধ্যমে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে কাজ করছে ‘তাবায়া’। অনলাইন ও অফলাইনের সমন্বয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এই পোশাকগুলো পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আরও পড়ুন: সিঙ্গার বেকো নিয়ে এলো ‘সবার জন্য বিশ্বকাপ’এ বিষয়ে ‘তাবায়া’র ফাউন্ডার এবং ঘরেরবাজার-এর ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার বলেন, আমরা অনেক দিন ধরেই মডেস্ট ফ্যাশন নিয়ে অর্থবহ কিছু করার পরিকল্পনা করছিলাম। গত প্রায় এক বছর ধরে ডিজাইন, ফেব্রিক, ফিট ও মেটেরিয়াল নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছি। অবশেষে এবারের কোরবানির ঈদকে সামনে রেখে আমরা ‘তাবায়া’ আনুষ্ঠানিকভাবে চালু করেছি। তিনি আরও বলেন, ‘তাবায়া’ শুধু একটি পোশাক ব্র্যান্ড নয়; বরং এটি এমন একটি উদ্যোগ, যেখানে শালীনতা, সংস্কৃতি, আস্থা ও মানসম্পন্ন লাইফস্টাইলকে একসঙ্গে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আধুনিক প্রজন্মের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে মডেস্ট ফ্যাশনকে আরও অভিজাত, আরামদায়ক ও বিশ্বজনীন করে তুলতেই আমাদের এই যাত্রা।আধুনিক প্রজন্মের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ব্র্যান্ডটি দেশীয় ফ্যাশন শিল্পে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায়। বর্তমানে ‘তাবায়া’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও নিজস্ব ওয়েবসাইটের (www.tabaya.com) মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। অনলাইনে অর্ডার করার পাশাপাশি অফলাইনেও গ্রাহকদের দোরগোড়ায় এই মডেস্ট ফ্যাশন পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
Go to News Site