Collector
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোশাররফ হোসেন | Collector
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোশাররফ হোসেন
Jagonews24

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোশাররফ হোসেন

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মিজানুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মোশাররফ হোসেন যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর মেয়াদে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। অধ্যাপক ড. মোশাররফ হোসেন এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষকতা করেছেন। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। কেএইচকে/জেআইএম

Go to News Site