Collector
লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলারসহ যুবক আটক | Collector
লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলারসহ যুবক আটক
Somoy TV

লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলারসহ যুবক আটক

লালমনিরহাটে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ মো. লিখন মিয়া (২৩) নামে এক আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে লালমনিরহাট সদর থানা পুলিশ। আটক মো. লিখন মিয়া (২৩) কুড়িগ্রামের ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৩ মে) দিবাগত রাতে লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। আরও পড়ুন: মেঘনায় ৪৫ জেলে আটক পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার একটি দল তিস্তা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিকশা তল্লাশির জন্য আটকানো হয়। সন্দেহভাজন লিখন মিয়াকে তল্লাশি করা হলে তার শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় মার্কিন ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি নোট এবং ৫০ ডলারের ২৪টি নোট পাওয়া যায়। উদ্ধার হওয়া মোট ১ লাখ ৫৯ হাজার ৩০০ ইউএস ডলার জব্দ করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকার সমান। আরও পড়ুন: বসতঘরে বস্তায় ৭ কোটি টাকার হেরোইন, মধ্যরাতে আটক টুলু এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ‘দ্য ফরেন একচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ।

Go to News Site