Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।২০২৭ সালের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জুন ২০২৭ থেকে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ১৩ জুলাই ২০২৭ পর্যন্ত। বিস্তারিত পড়তে ক্লিক করুন। গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকান পদ্মায় লাফ দিয়েছেন, ধারণা পরিবারের গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়া পদ্মা সেতু থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে এই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় সুখবর এবং প্রতীক্ষার নাম হলো ৯ম জাতীয় পে-স্কেল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারির পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো ঘোষণা করা হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন। একযোগে সরকারি ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ একযোগে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আলাদা ১০টি প্রজ্ঞাপন জারি করেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, ২৩ মের ছুটি বাতিল ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকছে। তবে এর আগে ২৩ মের ছুটি বাতিল করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। শি’র সঙ্গে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হলো যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে এ কথা বলেন তিনি। এসময় তাইওয়ান নিয়ে সতর্ক করে তিনি বলেন, তাইপে ইস্যু ঠিকমতো সামলানো না গেলে ওয়াশিংটন-বেইজিং সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে, শি জিনপিংকে অসাধারণ নেতা উল্লেখ করে, চীন-যুক্তরাষ্ট্র সুন্দর ভবিষ্যত গড়তে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
Go to News Site