Somoy TV
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে হানিফ মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।বুধবার (১৩ মে) রাতে উপজেলার ফরিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাতে বাড়ির সামনে মাচার ওপর বসে ছিলেন হানিফ মিয়া। এ সময় কথিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ কয়েকজনের সাথে তার কথা-কাটাকাটিতে জড়ান।এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে মারধর করা হলে হানিফ মিয়ার মৃত্যু হয়। পরে অভিযুক্তরা মরদেহ বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন: মৃত্যুদণ্ড এড়াতে ২৫ বছর ধরে পলাতক ছিলেন তিনি, অবশেষে ধরাএদিকে হানিফের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত জাকিরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে ও একটি মোটরসাইকেলে আগুন দেয়।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
Go to News Site