Collector
কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমন উল্টে যুবক নিহত | Collector
কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমন উল্টে যুবক নিহত
Somoy TV

কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমন উল্টে যুবক নিহত

কুমিল্লার হোমনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (২৮) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) হোমনা পৌরসভার বাঘমারা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. রমজান মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে নিজের নসিমন নিয়ে মুরগি আনার উদ্দেশ্যে বাঞ্ছারামপুর উপজেলার দিকে রওনা দেন রুবেল। পথে হোমনা পৌরসভার বাঘমারা বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুর গাড়ির সামনে চলে আসে। আরও পড়ুন: ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত প্রাণীটিকে বাঁচাতে গিয়ে তিনি দ্রুত নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশে উল্টে যায় এবং নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

Go to News Site