Collector
পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হককে জনপ্রশাসনে সংযুক্ত | Collector
পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হককে জনপ্রশাসনে সংযুক্ত
Somoy TV

পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হককে জনপ্রশাসনে সংযুক্ত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এরফানুল হককে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন  জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এরফানুল হককে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।আরও পড়ুন: বিপিসির ২ পরিচালককে সরিয়ে জনপ্রশাসনে সংযুক্ত জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

Go to News Site