Somoy TV
সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।ডিএমপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) তার শেষ কর্মদিবস ছিল। এদিন দিবাগত রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আরও পড়ুন: ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার তবে সরকারের পক্ষ থেকে এখনো নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনে মো. সরওয়ারকে ডিএমপি কমিশনারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়েছিল। আর গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির সেই সময়ের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
Go to News Site