Collector
১৫ মে: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা | Collector
১৫ মে: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা
Somoy TV

১৫ মে: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।আজ শুক্রবার, ১৫ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি১০০৪ - দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত।১৬২৫ - অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।১৭৭৬ - প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিল। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮১৮ - বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।১৯৫১ - দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ।১৯৫৪ - আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০।১৯৬০ - কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়।১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল।১৯৮৮ - আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু।জন্ম১৩৯৭ - রাজা সেজোং, কোরিয়ার রাজা।১৫৬৭ - ক্লাউদিও মোন্তেভের্দি, ইতালীয় গীতিকার।১৬০৮ - রেনে গোপিল, ফরাসি ক্যাথলিক ধর্মপ্রচারক।১৭২০ - ম্যাক্সিমিলিয়ান হেল, স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী।১৭৭৩ - ক্লেমেন্স ভন মেটরনিখ, জার্মান-অস্ট্রিয়ান রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক এবং তার যুগের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক।১৭৮৬ - জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক।১৮১৭ - দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতের ধর্মীয় সংস্কারক; রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা।১৮৪৮ - ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী।১৮৫৬ - এল ফ্রাঙ্ক বাম, মার্কিন লেখক।১৮৫৭ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিজ্ঞানী।১৮৫৯ - পিয়েরে কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।(মৃ.১৯০৬)১৮৬২ - আর্থার শ্নিজলার, অস্ট্রীয় নাট্যকার।১৮৯০ - ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক।১৮৯১ - মিখাইল বুলগাকভ, রুশ লেখক।১৮৯২ - জিমি ওয়াইল্ড, মুষ্টিযোদ্ধা ।১৮৯৫ - প্রেসকট বুশ, মার্কিন সিনেটর এবং জর্জ ডব্লিউ বুশের পিতামহ।১৮৯৫ - উইলিয়াম ডি বায়রন, মার্কিন কংগ্রেসম্যান।১৮৯৮ - আর্লেট্টি ফরাসি মডেল এবং অভিনয়শিল্পী।১৮৯৯ - জিন ইটিন্নি ভ্যালুই, ফরাসি জেনারেল।১৯০২ - রিচার্ড ডি ডেলেই, শিকাগোর মেয়র।১৯০৩ - মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ।১৯০৫ - ভারতীয় বাঙালি লেখক ও সাহিত্যিক শ্যামলকৃষ্ণ ঘোষ।১৯০৫ - জোসেফ কটেন, মার্কিন অভিনেতা।১৯০৭ - সুখদেব থাপার, ভারতীয় মুক্তিযোদ্ধা।১৯০৯ - জেমস মেসন, ইংরেজ অভিনেতা।১৯১৫ - পল স্যামুয়েলসন, বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ ও আধুনিক অর্থনীতির জনক। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৯১৫ - চারু মজুমদার, ভারতীয় বিপ্লবী নেতা।১৯৩২ - প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেন।১৯৩৫ - টেড ডেক্সটার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।১৯৬৭ - মাধুরী দীক্ষিত, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।১৯৮১ - প্যাট্রিস এভরা, ফরাসি-সেনেগালীয় আন্তর্জাতিক ফুটবলার।মৃত্যু১১৫৭ - রুশ যুবরাজ ইউরি ডলগোরুক।১৮৮৬ - মার্কিন নারী কবি এমিলি ডিকিনসন।১৮৯৪ - ভূদেব মুখোপাধ্যায়, একজন বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ।১৯৩৬ - স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়,ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি।১৯৯৪ - সুরকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আবদুল আহাদ।২০২৩ - বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)।

Go to News Site