Collector
আজ কোথায় কী? | Collector
আজ কোথায় কী?
Somoy TV

আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।শুক্রবার (১৫ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রীর কর্মসূচিসকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগের ক্রিস্টাল বলরুমে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিখাতের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি বিকেল ৩টায় গুলশান ইয়ুথ ক্লাবে ‘প্রথম বাংলাদেশ প্যারা স্পোর্টস কার্নিভাল’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনডিএম চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি বেলা ১১টায় বঙ্গবাজার সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতাল মোড়ে শাহবাগ থানা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

Go to News Site