Collector
আরও ২৬৫৮ কোটি টাকা হারালো ডিএসইর বাজার মূলধন | Collector
আরও ২৬৫৮ কোটি টাকা হারালো ডিএসইর বাজার মূলধন
Somoy TV

আরও ২৬৫৮ কোটি টাকা হারালো ডিএসইর বাজার মূলধন

সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে আরও ২ হাজার ৬৫৮ কোটি টাকা।পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৩৯ শতাংশ বা ২ হাজার ৬৫৮ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৩৩৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা। আরও পড়ুন: করপোরেট গভর্ন্যান্স রুলসের খসড়ার ওপর মতামত আহ্বান বিএসইসির তবে চলতি সপ্তাহে ডিএসইতে একটি বাদে বেড়েছে বাকি সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১১.১২ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ৭.৯৬ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ। তবে ডিএস-৩০ সূচক কমেছে ১৯.৯৪ পয়েন্ট বা ১ শতাংশ। ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৩৯৭ কোটি ৩৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ২৪৬ কোটি ১২ লাখ টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৪৯ কোটি ২৩ লাখ টাকা বা ৫.৯৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৭৯ কোটি ৪৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৩০ কোটি ২৪ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৫টি কোম্পানির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.০৮ শতাংশ ও ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৭১৫.৩৬ পয়েন্টে ও ৯০৬৪.১২ পয়েন্টে। আরও পড়ুন: পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী সিএসআই সূচক বেড়েছে ০.৮৫ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯০০.৬৪ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ০.২২ শতাংশ ও সিএসই-৫০ ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৩৩.০৮ পয়েন্টে ও ১০৯৭.৫০ পয়েন্টে। চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৬৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১০৭ কোটি ৬২ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ২ কোটি ১ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির কোম্পানির শেয়ার দর।

Go to News Site