Somoy TV
আইপিএলের প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে বিদায়ের মুখেও লড়াই থামায়নি তারা। ধর্মশলায় দুর্দান্ত এক রানতাড়ায় পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় তুলে নিয়েছে বুমরাহ'র দল। টানা পঞ্চম হারে পাঞ্জাবের প্লে-অফ স্বপ্নও বড় ধাক্কা খেল। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট, অন্যদিকে মুম্বাইয়ের পয়েন্ট এখন ৮।২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় চাপে পড়ে গিয়েছিল মুম্বাই। কিন্তু তিলক বর্মার ঝড়ো ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র ৩৩ বলে অপরাজিত ৭৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল পাঞ্জাব। প্রভসিমরন সিংহ ৩২ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেললেও মাঝের ওভারে ধস নামে তাদের ব্যাটিংয়ে। ১০৭ রানে ২ উইকেট থেকে মুহূর্তেই ১৪০ রানে ৭ উইকেট হারায় দলটি। অধিনায়ক শ্রেয়স আইয়ার মাত্র ৪ রান করেন।আরও পড়ুন: আইপিএলে কোহলির নবম সেঞ্চুরি, কলকাতাকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু শেষ দিকে আজমাতুল্লা ওমরজ়াইয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় পাঞ্জাব। ১৭ বলে ৩৮ রান করে দলকে ৮ উইকেটে ২০০ রান পর্যন্ত নিয়ে যান তিনি। জেভিয়ার বার্টলেট ও বিষ্ণু বিনোদও কার্যকর ক্যামিও খেলেন।জবাবে রায়ান রিকেলটন ২৩ বলে ৪৮ ও রোহিত শর্মা ২৫ রান করলেও আসল কাজটা করেন তিলক। শেরফানে রাদারফোর্ড ও পরে উইল জ্যাকসকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচ বের করে আনেন তিনি।
Go to News Site