Somoy TV
বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে ২৬ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।চাকরির বিবরণপদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।গ্রেড ও বেতন স্কেল(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।বয়সসীমা১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।আরও পড়ুন: ব্যাংক ঋণে নতুন নিয়ম, চালু হচ্ছে ‘ই-লোন’আবেদনের নিয়মবাংলাদেশ বাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-তে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদন ফি২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।আবেদনের শেষ তারিখ২১ মে ২০২৬, রাত ১১: ৫৯ মিনিট।বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
Go to News Site