Collector
চাকরিতে পুনর্বহালের দাবিতে শাহবাগে বিডিআর সদস্যদের মানববন্ধন | Collector
চাকরিতে পুনর্বহালের দাবিতে শাহবাগে বিডিআর সদস্যদের মানববন্ধন
Somoy TV

চাকরিতে পুনর্বহালের দাবিতে শাহবাগে বিডিআর সদস্যদের মানববন্ধন

চাকরিতে পুনর্বহাল, পাওনা বেতন-ভাতা ও পেনশন পরিশোধসহ বেশকিছু দাবিতে মানববন্ধন করেছে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর শাহবাগে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধনে চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।  এ সময় তারা জানান, দীর্ঘ সময় ধরে আন্দোলন করেও তাদের দাবি পূরণ হচ্ছে না।  অন্তর্বতী সরকার তাদের চাকরিতে পুনর্বহালের আশ্বাস দিলেও ব্যবস্থা গ্রহণ করেনি। তারা দাবি করেন, বর্তমান সরকার যেন পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেন। যাদের চাকরির বয়স শেষ তাদের ক্ষতিপূরণ ও পেনশনের ব্যবস্থা করেন। এছাড়া কারাগারে থাকা নির্দোষ সদস্যদের সসম্মানে মুক্ত করার দাবিও জানান চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। মামলায় ১৫২ জনের মৃত্যুদণ্ড ও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আর ২৭৮ জন খালাস পান।

Go to News Site