Somoy TV
বার্সেলোনার তারকা ইয়ামালকে ঘিরে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের ঘটনা আন্তর্জাতিক রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে। এ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সানচেজ বলেন, একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোকে যারা ‘ঘৃণা উসকানি’ মনে করেন, তারা হয় বিচারবুদ্ধি হারিয়েছেন, নয়তো নিজেদের অবস্থানের কারণে অন্ধ হয়ে গেছেন। তিনি আরও বলেন, ইয়ামাল কেবল সেই সংহতির প্রকাশ করেছে, যা লাখো স্প্যানিয়ার্ড ফিলিস্তিনের মানুষের প্রতি অনুভব করেন।ঘটনার সূত্রপাত গত সোমবার (১১ মে)। লা লিগা শিরোপা জয়ের আনন্দ মিছিলে বার্সেলোনার রাস্তায় ছাদখোলা বাসে ফিলিস্তিনের পতাকা নাড়াতে দেখা যায় ১৮ বছর বয়সি ইয়ামালকে। সেখানে প্রায় সাড়ে সাত লাখ সমর্থক উপস্থিত ছিলেন। মুহূর্তটির ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।আরও পড়ুন: ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপন করায় ইসরাইলের রোষানলে ইয়ামাল এদিকে, বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি এটা পছন্দ করি না। আমি তার সঙ্গে কথা বলেছি। যদি সে এটা করতে চায়, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।'ফ্লিক আরও বলেন, 'মানুষ আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করে, সেটিও বুঝতে হবে। আমরা ফুটবল খেলি, আর মানুষ আমাদের ভিন্নভাবে দেখে।'
Go to News Site