Collector
মহালছড়িতে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করলো সেনাবাহিনী | Collector
মহালছড়িতে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করলো সেনাবাহিনী
Jagonews24

মহালছড়িতে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করলো সেনাবাহিনী

খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসামগ্রী দেওয়া হয়। বিনামূল্যের চোখের চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে এ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়। এর আগে গত ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১১০০ রোগীর চোখ বিনামূল্যে পরীক্ষা করা হয়। এ সময় ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়। আরও পড়ুনসীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই  চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকার বয়ে আনছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। মহালছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে। টিটি/কেএসআর

Go to News Site