Collector
উন্নত জীবনের আশায় পর্তুগালে গিয়ে ১৫ দিনের মাথায় প্রাণ গেল বাংলাদেশির | Collector
উন্নত জীবনের আশায় পর্তুগালে গিয়ে ১৫ দিনের মাথায় প্রাণ গেল বাংলাদেশির
Somoy TV

উন্নত জীবনের আশায় পর্তুগালে গিয়ে ১৫ দিনের মাথায় প্রাণ গেল বাংলাদেশির

পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি আহত হয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাম প্রসাদ সরকার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়,  পাঁচ বাংলাদেশি অভিবাসীকে নিয়ে একটি মাইক্রোবাস রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি রেললাইনের পাশেই ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর খবর পেয়ে উদ্ধারকারী দল আহত চারজনকে দ্রুত পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আরও পড়ুন: রেসিডেন্স পারমিট প্রক্রিয়ার জটিলতায় ভোগান্তিতে পর্তুগালে থাকা অভিবাসীরা দুর্ঘটনাটির পর নিরাপত্তাজনিত কারণে আলগার্ভ রেললাইনের পোর্তিমাও এবং মেশিলহোইরা গ্রান্দে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে উদ্ধারকাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পর্তুগিজ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতা বা সিগন্যাল অমান্যের কারণে মাইক্রোবাসটি চলন্ত ট্রেনের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা জানিয়েছেন, রাম প্রসাদ উন্নত জীবনের আশায় মাত্র ১০ দিন আগে তিনি পর্তুগালে পাড়ি জমান। মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে সহায়তা চেয়েছে নিহতের পরিবার।

Go to News Site