Collector
আপনার ফোনের ক্ষতিকর সেটিংস অফ করুন এখনই | Collector
আপনার ফোনের ক্ষতিকর সেটিংস অফ করুন এখনই
Somoy TV

আপনার ফোনের ক্ষতিকর সেটিংস অফ করুন এখনই

আজকাল আমরা সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন। তবে অনেক সময় ফোন ধীরে চলে, ব্যাটারি দ্রুত শেষ হয় বা ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে থাকে। এর পেছনে মূল কারণ ফোনের কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর সেটিংস চালু থাকা; যা বন্ধ করলে আপনার ফোনটিই হবে গতিশীল, নিরাপদ এবং স্মার্টলি ব্যাবহারের উপযুক্ত।চলুন জেনে নিই গুরুত্বপূর্ণ ৮টি সহজ টিপস— ১.  Background App Refresh করেছেন? অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করে। এটি ব্যাটারি দ্রুত শেষ করে এবং ফোন স্লো করে দেয়। ব্যাটারি সাশ্রয়ে, ফোনের গতি ফেরাতে এবং ডেটা অপচয় রোধ করতে এই পদ্ধতি অনুসরণ করুন: Settings → Apps অ্যাপ নির্বাচন করুন এবং Background Data Restrict করুন। ২. Location Services সব সময় চালু রাখা দরকার আছে কি? ব্যাটারি সাশ্রয়ে এবং প্রাইভেসি সুরক্ষায় প্রয়োজন ছাড়া GPS বন্ধ রাখুন। GPS চালু থাকলে ব্যাটারি দ্রুত শেষ হয় এবং ব্যক্তিগত তথ্য অনিরাপদ হয়ে পড়ে। যেভাবে করবেন: Settings → Location → Only while using the app চালু রাখুন। ৩. Bluetooth On রাখলে কী হয়? Bluetooth সব সময় চালু থাকলে ফোন হ্যাকিং বা অজানা ডিভাইসের সংযোগের ঝুঁকি বাড়ে। এছাড়াও ব্যাটারি সাশ্রয়ের জন্যও প্রয়োজন না থাকলে ব্লুটুথ বন্ধ রাখা উচিৎ। যেভাবে করবেন: Quick Settings → Bluetooth Off  করুন। ৪. Auto Sync  অন আছে? কেন? অটো সিঙ্ক চালু থাকলে সব অ্যাপ ডেটা সার্ভারে পাঠায়। এটি ব্যাটারি শেষ করে এবং ডেটা ব্যবহার বাড়ায়। একই সাথে প্রাইভেসি বৃদ্ধির জন্য প্রয়োজন ছাড়া Auto Sync অফ রাখতে পারেন। যেভাবে করবেন: Settings → Accounts → Auto Sync Off  করুন। ৫. High Brightness সব সময় কি দরকার? সব সময় High Brightness রাখলে ব্যাটারি দ্রুত শেষ হয়। ব্যাটারীর আয়ূ বাড়াতে  এবং আপনার চোখ ভালো রাখতে অবশ্যই এটি আপনার করা উচিত। যেভাবে করবেন: Settings → Display → Adaptive Brightness চালু করুন। আরও পড়ুন: মোবাইলে ইন্টারনেটের গতি বাড়ানোর কয়েকটি সহজ উপায় ৬. Location History কেন চালু রেখেছেন? Google বা অন্যান্য সার্ভিসের Location History সব সময় চালু থাকলে লোকেশন ট্র্যাকিং হয়। এতে প্রাইভেসি সুরক্ষা ব্যাহত হয়,তাছাড়াও অপ্রয়োজনীয় ডেটা শেয়ার রোধে Location History Off রাখা উচিত। যেভাবে করবেন: Settings → Google → Location → Location History Off করুন। ৭. Auto-Update বন্ধ রাখা উচিত কেন? সব অ্যাপে Auto-update চালু রাখলে ডেটা দ্রুত শেষ হয় এবং ফোন স্লো হয়ে যায়। ব্যাটারির উপর বাড়তি চাপতো আছেই। তাই Data ব্যয় কমানোর পাশাপাশি ফোন দ্রুত রাখা এবং চার্জ ধরে রাখতে Auto-update অফ রাখুন। যেভাবে করবেন: Play Store → Settings → Auto-update apps → Over Wi-Fi only বা Off করুন। ৮. Vibrate on Touch এবং Haptic Feedback এখন দরকার আছে কি? Vibrate বা Haptic Feedback চালু থাকলে ব্যাটারি দ্রুত শেষ হয় এবং ফোন অনেক স্লো কাজ করে। তাই আপনার নিত্যপ্রয়োজনীয় ফোনের গতি বাড়াতে এবং দির্ঘ সময় চার্জ ধরে রাখতে Vibrate বা Haptic Feedback বন্ধ করুন এখনই। যেভাবে করবেন: Settings → Sound & Vibration → Haptic Feedback Off করুন। এছাড়াওUnnecessary Apps Uninstall করুনCache নিয়মিত ক্লিয়ার করুনLite Apps ব্যবহার করুনBackground process সীমিত করুন।

Go to News Site