Collector
ফতুল্লায় ফোমের বালিশ কারখানায় আগুন | Collector
ফতুল্লায় ফোমের বালিশ কারখানায় আগুন
Somoy TV

ফতুল্লায় ফোমের বালিশ কারখানায় আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফোমের তৈরি বালিশ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার মেশিনপত্রসহ বিপুল সংখ্যক তৈরি বালিশ ও ফোম পুড়ে গেছে।শুক্রবার (১৫ মে) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধিন কুতুবপুর ইউনিয়নের আদর্শনগর এলাকায় এসবি হোম টেক্স কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা কারখানা মালিকের।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ কারখানার টিনের চালের ফাঁক ফোকর দিয়ে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ধোয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তখন স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে।কারখানার মালিক সুমন জানান, তার কারখানায় ২২ শ্রমিক কাজ করেন। তার ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তার ব্যবসার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।আরও পড়ুন: নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, ফল নিয়ে শঙ্কায় ৫৪ এসএসসি পরীক্ষার্থীফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনে কারখানার সব কয়টি মেশিন পুড়ে গেছে। একই সঙ্গে সেখানে মজুতকৃত তৈরি বালিশ ও ফোম পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় কেন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।

Go to News Site