Collector
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ধরে পানি নেই | Collector
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ধরে পানি নেই
Somoy TV

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ধরে পানি নেই

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা চারদিন ধরে নেই পানি সরবরাহ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। পানি না থাকায় হাসপাতালের টয়লেট ও বাথরুমগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ মে) থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে হাসপাতালে ৮৮ জন রোগী ভর্তি আছেন। প্রতিদিন বহির্বিভাগে শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। পানি না থাকায় সবাই চরম দুর্ভোগে পড়েছেন।সরেজমিনে দেখা যায়, পানির কলগুলো শুকনো পড়ে আছে। বাধ্য হয়ে রোগীর স্বজনরা দূরের খাল ও পুকুর থেকে পানি এনে ব্যবহার করছেন। এতে রোগীদের গোসল ও টয়লেট ব্যবহারে মারাত্মক সমস্যা হচ্ছে। অনেকেই অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫৫ বছর পুরোনো সাবমার্সিবল টিউবওয়েলটি অকেজো হয়ে পড়ায় এ সমস্যা দেখা দিয়েছে। ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে শিশুসহ প্রায় ৮০ জন রোগী ভর্তি রয়েছেন। তবে পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় পুরো হাসপাতালজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। রোগীর স্বজনদের অভিযোগ, গত চার দিন ধরে গোসল, টয়লেট ব্যবহার ও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ঠিকমতো করা সম্ভব হচ্ছে না। এতে রোগীদের কষ্ট যেমন বেড়েছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়েছে।আরও পড়ুন: ঝালকাঠিতে কৃষকের ‘পাকা ধানে মই’, ঘরে ঘরে হাহাকারস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছর আগে স্থাপিত হাসপাতালের সাবমার্সিবল টিউবওয়েলের এক হাজার ফুট গভীরে থাকা লোহার পাইপ ও হাউজিংয়ে ত্রুটি দেখা দেওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। নতুন পাম্প স্থাপন না করা পর্যন্ত সমস্যাটির স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের রাসেল বলেন, টিউবওয়েলে বারবার সমস্যা হওয়ায় বর্তমানে পানি ওঠা বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে, বিকল্প ব্যবস্থা হিসেবে পুকুরের পানি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

Go to News Site