Collector
গোমতীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের দাবিতে রাস্তায় নামল কুমিল্লাবাসী | Collector
গোমতীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের দাবিতে রাস্তায় নামল কুমিল্লাবাসী
Somoy TV

গোমতীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের দাবিতে রাস্তায় নামল কুমিল্লাবাসী

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ গোমতী নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের দাবিতে প্রায় ২ কিলোমিটার জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।শুক্রবার (১৫ মে) বিকেলে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের কয়েক হাজার মানুষ গোমতী নদীর উত্তর পাড় রক্ষায় এ মানববন্ধনে অংশ নেন। দীর্ঘদিনের অবহেলায় দুর্বল হয়ে পড়া বেড়িবাঁধ দ্রুত উঁচুকরণ, পাকা সড়ক নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ বাঁকে ব্লক স্থাপনের দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। বক্তারা বলেন, গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ নিচু ও দুর্বল হওয়ায় প্রতিবছর বন্যা আতঙ্কে দিন কাটাতে হয় এলাকাবাসীকে। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বেড়িবাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে হাজারো ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও খামার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং বহু পরিবার সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। আরও পড়ুন: কুমিল্লায় হাত বেঁধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রিন্সিপাল বরখাস্ত এলাকাবাসীর দাবি, গোমতীর উত্তর পাড়ের প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত উঁচু ও পাকা করা হলে তা বন্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং বিকল্প সড়ক হিসেবেও ব্যবহৃত হতে পারবে। একই সঙ্গে নদীর ঝুঁকিপূর্ণ বাঁকে ব্লক স্থাপন না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে বলে জানান তারা। আরও পড়ুন: কুমিল্লায় স্কুলের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। এ সময় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এলাকাবাসীর দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

Go to News Site