Collector
দ্রুততম ফিফটিতে ফাতিমা সানার বিশ্ব রেকর্ড | Collector
দ্রুততম ফিফটিতে ফাতিমা সানার বিশ্ব রেকর্ড
Somoy TV

দ্রুততম ফিফটিতে ফাতিমা সানার বিশ্ব রেকর্ড

দ্রুততম ফিফটি! পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডটা কার, তা তো জানেনই! ২০০৭ সালে ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফট করার রেকর্ডটি ২০২৩ সালে দখলে নেন নেপালের দিপেন্দ্র সিং আইরে। আইরে ফিফটি করেন মাত্র ৯ বলে।মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডটি কত বলে? আজকের আগে এটি ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের দখলে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ১৮ বলে অর্ধশত রান করেছিলেন তিনি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ও ২০২৪ সালে ভারতের রিচা ঘোষ এতে ভাগ বসান। আজ রেকর্ডটি এককভাবে দখলে নিয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা।২৪ বছর বয়সি ফাতিমা শুক্রবার পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিমাত্র ১৫ বলেই ৫০ রান পূর্ণ করেন। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড আগে ছিল সাবেক অধিনায়ক নিদা দরের। তিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে অর্ধশতক করেছিলেন।আরও পড়ুন: সিলেট টেস্টের জন্য বাবর ফিটসানা আজ যখন খেলতে নেমেছিলেন তখন ৪ উইকেটে পাকিস্তানের রান ছিল ১৫২। এরপর বল বাকি ছিল আর ২২টি। সানা একাই খেলেন ১৯ বল, ১০ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান।ফাতিমার রেকর্ডগড়া এই অর্ধশতকের পাশাপাশি সাইরা জাবিনের দায়িত্বশীল ফিফটিতে ভর করে পাকিস্তান ২০ ওভারে ৪ উইকেটে ২২৩ রান তুলেছে। এটি নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই সিরিজের প্রথম ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে তারা ২৩৭/৫ রান করেছিল।

Go to News Site