Somoy TV
কিশোরগঞ্জের কটিয়াদীতে পূর্ব শত্রুতার জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেলে কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মো. আনোয়ার হোসেন উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের উত্তর পূর্বচর পাড়াতলা গ্রামের মৃত সাফিউদ্দিনের ছেলে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আনোয়ার হোসেনের সঙ্গে তার চাচা একই এলাকার মরম আলীর জমি নিয়ে বিরোধ ছিল। আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রাণ হারালেন কিশোরগঞ্জের রিয়াদ শুক্রবার বিকেলের দিকে চাচা মরম আলী ও চাচাতো ভাইয়েরা মিলে আনোয়ার হোসেনকে পিটিয়ে ঘরের ভেতর আটকে রাখে। অবস্থা সংকটাপন্ন হলে আনোয়ার হোসেনকে পার্শ্ববর্তী পাড়াতলা হাই স্কুল মাঠে ফেলে পালিয়ে যায়। আরও পড়ুন: কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের ধরতে ও অভিযান চালাচ্ছে পুলিশ।
Go to News Site