Collector
বিছনাকান্দিতে ঢলে ভেসে গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার | Collector
বিছনাকান্দিতে ঢলে ভেসে গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
Somoy TV

বিছনাকান্দিতে ঢলে ভেসে গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।নিহত শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শান্তসহ বিশ্ববিদ্যালয়ের ১০-১১ জনের একটি দল বিছনাকান্দিতে বেড়াতে যান। বিকেল সোয়া পাঁচটার দিকে তারা স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে নামেন। ওই সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ পাহাড়ি ঢল নামে এবং পানির স্রোত প্রবল হয়ে ওঠে। স্রোতের তোড়ে একপর্যায়ে শান্ত তলিয়ে গিয়ে নিখোঁজ হন।আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার, জানা যায়নি পরিচয়শান্তকে তলিয়ে যেতে দেখে তার বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালান। পরে খবর পেয়ে টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১০টার দিকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা খবর পাওয়ার পর থেকেই স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Go to News Site