Somoy TV
লো প্রেশার বা নিম্ন রক্তচাপ হলে শরীরে পর্যাপ্ত রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। অনেক সময় এটি সাময়িক হলেও কিছু ক্ষেত্রে গুরুতর সমস্যার ইঙ্গিত দেখা দিতে পারে।লো প্রেশার হওয়ার সাধারণ লক্ষণ-১. মাথা ঘোরা২. হঠাৎ দুর্বল লাগা৩. চোখে ঝাপসা দেখা৪. অতিরিক্ত ক্লান্তি৫. বমি বমি ভাব৬. ঠান্ডা ঘাম হওয়া৭. হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া৮. অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি৯. দ্রুত বা দুর্বল হার্টবিট১০. মনোযোগ কমে যাওয়া১১. গুরুতর হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে১২. শ্বাসকষ্ট১৩. বুক ধড়ফড় করা১৪. বিভ্রান্তি বা কথা জড়িয়ে যাওয়া১৫. অজ্ঞান হয়ে যাওয়া আরও পড়ুন: যেসব ভিটামিনের অভাবে প্রায়ই মন খারাপ হয় কেন লো প্রেশার হয়?বিভিন্ন কারণে প্রেসার কমে যেতে পারে, যেমন—১. দীর্ঘ সময় না খেয়ে থাকা২. শরীরে পানিশূন্যতা৩. অতিরিক্ত গরমে ঘাম হওয়া৪. রক্তশূন্যতা৫. অতিরিক্ত মানসিক চাপ৬. কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া৭. হৃদ্রোগ বা হরমোনজনিত সমস্যা আরও পড়ুন: হার্টের রোগ: এই ১০ ভুল করেছেন তো ‘মরেছেন’! তাৎক্ষণিক কী করবেন?১. দ্রুত বসে বা শুয়ে পড়ুন২. পর্যাপ্ত পানি পান করুন৩. স্যালাইন বা লবণ-চিনির পানি খেতে পারেন৪. হালকা লবণযুক্ত খাবার খাওয়া যেতে পারে৬. হঠাৎ দাঁড়ানো এড়িয়ে চলুন
Go to News Site