Somoy TV
লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কারিনার ঘনিষ্ঠ বান্ধবী ও কনটেন্ট ক্রিয়েটর ডানা ভাই।কারিনা কায়সার ফুটবলার কায়সার হামিদের মেয়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও পড়ুন: কারিনাকে লিভার ডোনেট করবেন তার ভাইএর আগে পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ করেই কারিনার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। আরও পড়ুন: বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।
Go to News Site