Collector
নিজের লেখা গল্পে অভিনয় করে জনপ্রিয়তা পান কারিনা কায়সার | Collector
নিজের লেখা গল্পে অভিনয় করে জনপ্রিয়তা পান কারিনা কায়সার
Somoy TV

নিজের লেখা গল্পে অভিনয় করে জনপ্রিয়তা পান কারিনা কায়সার

সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের প্রথম ছবি ‘৩৬-২৪-৩৬’। সিনেমাটির গল্প লিখেছেন কারিনা কায়সার, মোনতাসির মান্নান এবং রেজাউর রহমান। লিভার সংক্রান্ত জটিলতায় কারিনার মৃত্যুর পর সিনেমাটি আবারও আলোচনায় আসে।২০২৪ সালে কারিনার প্রথম সিনেমা ‘৩৬-২৪-৩৬’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। ছবিটিতে সায়রা চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কায়সার। হাল আমলে ‘নারীদের সব দোষ’ কেন্দ্রিক কয়েকটি ছবি আলোচনায় এলেও এর বিপরীতে নারীর জীবনের এক ভিন্ন গল্পের ছবি বলেই মনে করেন সিনেমা বিশেষজ্ঞরা। কারিনার মৃত্যুর পর সিনেমাটি আবারও আলোচনায় আসে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা ফুটবলার কায়সার হামিদ। এছাড়া কারিনার ঘনিষ্ঠ বান্ধবী ও কনটেন্ট ক্রিয়েটর ডানা ভাইও বিষয়টি দুঃখভারাক্রান্ত হৃদয়ে জানান। আরও পড়ুন: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেনলিভার সংক্রান্ত জটিলতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য কারিনাকে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেয়া হয়। সেখানেই চিৎিসাধীন অবস্থায় মারা যান তিনি।কারিনার বাবা কায়সার হামিদ একমাত্র মেয়ের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’তিনি আরও জানান, ‘আমার মেয়ের কোন ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।’ আরও পড়ুন: কারিনাকে লিভার ডোনেট করবেন তার ভাইকনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

Go to News Site