Somoy TV
জাতীয় দলের হেড কোচের নাম আজও ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করেও বিষয়টি সুরাহা করতে পারেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কোচের নাম শুনতে সমর্থকদের আরও দুই তিন দিন অপেক্ষা করতে বললেন তিনি। আগামী দুই বছরের জাতীয় দলের খেলা বিবেচনা করেই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে।একের পর এক ডেডলাইন। জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগ ইস্যুতে বাফুফের দেওয়া ডেডলাইন যেনো শেষই হচ্ছে না। গেলো কিছু দিন আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছিলেন, ১৫ মে ঘোষণা করা হবে হেড কোচের নাম। তবে নির্ধারিত দিনেও ফেডারেশন চূড়ান্ত করতে পারেনি হামজা-শমিতদের পরবর্তী কোচ। জাতীয় দলের কোচ নিয়োগে ফেডারেশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেট। হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে হলে বাফুফেকে বাড়াতে হবে খরচের হাতও। তবে হামজাদের জন্য ক্রিস কোলম্যানের মতো বড় মাপের কোচ নিয়োগ দিতে বাফুফের কাছে নেই পর্যাপ্ত বাজেট। ফেডারেশন দারস্ত হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। সেখান থেকেও এসেছে সবুজ সংকেত। আরও পড়ুন: তিউনিসিয়ার বিশ্বকাপ দলে চমক, ২৬ সদস্যের স্কোয়াডে আছেন কানাডার হয়ে খেলা এলুমি এবার কোচ নিয়ে সমর্থকদের আরও কয়েকদিন অপেক্ষা করার অনুরোধ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফে সভাপতির সঙ্গে আলোচনাও সেরেছেন তিনি। সমর্থকদের চাওয়া অনুযায়ী কোচ নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ‘আমরা ইতোমধ্যে বাফুফে প্রেসিডেন্ট এবং তাদের যে টিম রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং বেশ কয়েকদিন আগে কথা হয়েছে। পাশাপাশি গতকাল রাতেও তার সাথে আমার কথা হয়েছে। যেহেতু একটি সংক্ষিপ্ত তালিকা হয়েছে, আমরা আশা করছি আগামী দুই-তিন দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ।’ আরও পড়ুন: বায়ার্নে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়ার ‘যার হাত ধরে বাংলাদেশের ফুটবল, আমরা আশা করছি অনেকদূর এগিয়ে যাবে, সেই ধরনের একটি কর্মপরিকল্পনা ও প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের আরও হয়তোবা দুই-একদিন অপেক্ষা করতে হবে। তারপর আপনাদের সেই প্রত্যাশিত যে ফল (খবর) যেটির জন্য আপনারা অপেক্ষমাণ রয়েছেন, সেটা আপনারা জানতে পারবেন।’ বাজেটের সঙ্গে জাতীয় দলের কোচ নিয়োগে প্রাধান্য পাবে আরো কয়েকটি বিষয়। কোচের পেছনে এতো অর্থ ব্যয় হলেও, সফলতা যে রাতারাতি আসবে না তাও জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে বিভিন্ন সূত্রের খবর ক্রিস কোলম্যানকে নিয়োগ দিতে বাফুফেকে সবুজ সংকেত দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাবেক ওয়েলস ম্যানেজারকে হামজাদের কোচ হিসেবে নিয়ে আসতে হলে বাফুফেকে মাসে খরচ করতে হবে প্রায় ৩৫ লাখ টাকা।
Go to News Site