Collector
আদরের মেয়েটা আমাদের ছেড়ে ওপারে চলে গেল, ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ | Collector
আদরের মেয়েটা আমাদের ছেড়ে ওপারে চলে গেল, ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ
Somoy TV

আদরের মেয়েটা আমাদের ছেড়ে ওপারে চলে গেল, ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

লিভার সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। মেয়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ।শুক্রবার (১৫ মে) মধ্যরাতে ফেসবুক বার্তায় কায়সার হামিদ তার মেয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেন, 'অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোন ভুল-ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।'বিপদের দিনে পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, 'যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।'আরও পড়ুন: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেনপারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কারিনা লিভারের সমস্যায় ভুগছিলেন। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। শুক্রবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আরও পড়ুন: নিজের লেখা গল্পে অভিনয় করে জনপ্রিয়তা পান কারিনা কায়সারসোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনা কায়সার বেশ পরিচিত মুখ ছিলেন। তবে তার মেধার স্বাক্ষর ছিল পর্দার পেছনেও। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এর চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

Go to News Site