Somoy TV
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগ।শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত লড়াই দেখতে মাঠে ভিড় করেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইইই বিভাগের বোলারদের তোপের মুখে পড়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তারা সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৬০ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ৬৩ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ইইই বিভাগ।১০ উইকেটের বিশাল জয়ে ইইই বিভাগ শিরোপা নিশ্চিত করে। টুর্নামেন্টে ১৯১ রান করে ‘সেরা খেলোয়াড়’ ও ‘সর্বোচ্চ রান সংগ্রাহক’ হয়েছেন ইইই বিভাগের নাসিম রহমান। অন্যদিকে ৯ উইকেট নিয়ে ‘সর্বোচ্চ উইকেট শিকারি’ হয়েছেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাইম।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।আরও পড়ুন: নরওয়ের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি পাচ্ছেন চুয়েটের শিক্ষার্থীরাপ্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, 'আমাদের প্রজন্ম যে লড়াই করছে, তার সুফল যেন পরবর্তী প্রজন্ম পায়, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। আমি চাই চুয়েটের ছাত্ররা যেন দেশের সবচেয়ে সফল প্রকৌশলী হিসেবে পরিচিতি পায়। একজন মেধাবী প্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তোলাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত।'তিনি আরও বলেন, চুয়েটসহ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তাঁর পরিবারের দীর্ঘদিনের অবদান রয়েছে এবং নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলা তাদের নৈতিক দায়িত্ব।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Go to News Site