Collector
এবিট্স টাইগারের উদ্যোগে মাসব্যাপী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত | Collector
এবিট্স টাইগারের উদ্যোগে মাসব্যাপী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Somoy TV

এবিট্স টাইগারের উদ্যোগে মাসব্যাপী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়ায় এবিট্স (Abets ) টাইগারের উদ্যোগে মাসব্যাপী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১৫ মে) দুপুরে সাঁইদাইর  খলিল মীর কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।  ফাইনাল ম্যাচে প্রতিষ্ঠাতা সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক এম ইদ্রিস চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক এর পরিচালক আহমেদুল হক, বিশেষ অতিথি ছিলেন সাঁইদাইর ইউনিয়নের চেয়ারম্যান এম হাসেম চৌধুরী। এতে কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  আরও পড়ুন: দুদেশের ঐতিহ্যবাহী খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার বিষয়ে আলোচনাফাইনাল খেলায় কর্ণফুলী কালারফুল ক্রীড়া সংস্থা বনাম  রাঙ্গুনিয়া অল স্টার ক্লাব অংশ নেয়। এতে কর্ণফুলী কালারফুল ক্রীড়া সংস্থা ১-০ গোলে পরাজিত করে রাঙ্গুনিয়া অল স্টার  ক্লাবকে।

Go to News Site