Collector
মশাবাহিত রোগ বিস্তার রোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চলবে: প্রতিমন্ত্রী | Collector
মশাবাহিত রোগ বিস্তার রোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চলবে: প্রতিমন্ত্রী
Somoy TV

মশাবাহিত রোগ বিস্তার রোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চলবে: প্রতিমন্ত্রী

ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।শনিবার (১৬ মে) সকালে যশোর ইনস্টিটিউট পুকুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে মশাবাহিতসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। আরও পড়ুন: ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম শুধু একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে হবে না। জনসচেতনতা বাড়াতে এবং রোগ প্রতিরোধে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে। মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনায় যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোর-এর সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

Go to News Site