Collector
৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী | Collector
৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী
Somoy TV

৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী

বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। সম্প্রতি স্বামী ও অভিনেতা বিবেক দাহিয়ারের সঙ্গে মুম্বাইয়ের আন্ধেরিতে দেখা যায় দিব্যাঙ্কাকে। উচ্ছ্বসিত অভিনেত্রীর বেবিবাম্প এ সময় স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়।হিন্দুরীতি মেনে দিব্যাঙ্কা-বিবেক বিয়ের বন্ধনে আবদ্ধ হন ২০১৬ সালের ৮ জুলাই। বিয়ের ১০ পর এবার ১ম সন্তানের মুখ দেখার অপেক্ষায় রয়েছে এ তারকা দম্পতি। ৪০-এর পর মা হওয়ার ইচ্ছা ছিল দিব্যাঙ্কার। ক্যারিয়ারের স্থায়িত্ব এবং ব্যক্তিগত প্রস্তুতির কারণে দেরিতে মা হওয়ার পথই বেছে নিয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য,কিছু যাত্রা তাড়াহুড়োর জন্য নয়, বরং দুজনে মিলে প্রস্তুত হওয়ার জন্য। যখনই ভাববেন গল্পটা সম্পূর্ণ তখনই সবথেকে সুন্দর চ্যাপ্টারটি যোগ করুন। আরও পড়ুন: প্রেম করছেন দেবদত্ত-শেহনাজ, গুঞ্জন তুঙ্গে দেরিতে মা হওয়া প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন,বিবেক এবং আমি  এসময়ই বাচ্চাটি চেয়েছিলাম, আমরা চেষ্টা করেছি এবং তা সফল। আমরা ধন্য, ছেলে বা মেয়ে- কোনও কিছু নিয়েই আমাদের আলাদা পছন্দ নেই। আরও পড়ুন: বিচ্ছেদ গুঞ্জনে স্পষ্ট কী জানালেন মৌনি রায় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের সূচনার আর বেশি বাকি নেই‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর। মে কিংবা জুন মাসেই তারকা দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি। তাই সুখবর শোনার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। সূত্র: জুম টিভি

Go to News Site