Somoy TV
বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামে জুট মিলের পাশে এ মরদেহ উদ্ধার হয়।শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এবং তিনি এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।স্বজনরা জানান, দেড় বছর আগে শাহ আলমের স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে প্রতিবেশীর সঙ্গে চলে যান। এরপর থেকেই তিনি নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন। শুক্রবার সন্ধ্যার পর আলম তার বড় ভাইয়ের স্ত্রীকে জানান, রাতে দু’জন অতিথি বাড়িতে আসবেন খাওয়াদাওয়ার জন্য। তবে সেদিন রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরদিন শনিবার সকালে স্বজনরা তার খোঁজে বের হন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।আরও পড়ুন: বগুড়ার শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিবগুড়া শিবগঞ্জ থানা পুলিশের ওসি মো. শাহীনুজ্জামান বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে চেষ্টা চলছে।
Go to News Site