Somoy TV
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, তিন পার্বত্য জেলা পরিষদগুলো দ্রুতই পুনর্গঠন করা হবে। যাতে কোনো ভুল না হয় তাই খুব সতর্কভাবে অগ্রসর হতে হচ্ছে। যাতে গঠনের পর মানুষের আস্থা তৈরি হয়।শনিবার (১৬ মে) সকালে রাঙ্গামাটি মোনোঘর আবাসিক বিদ্যালয়ে কুমন লার্নিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ‘নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আইনি বিধান মতে তিন পার্বত্য জেলা পরিষদগুলো গঠন করা হবে। সব জনগোষ্ঠীর প্রতিনিধি নিশ্চত করার চেষ্টা করা হচ্ছে।’ কুমন লার্নিং সেন্টারের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাইকা বাংলাদেশের অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা, এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, মোনোঘর আবাসিক বিদ্যালয়ে সভাপতি উদয় শংকর মহাথের প্রমুখ।আরও পড়ুন: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসিএ বিষয়ে মন্ত্রী বলেন, ‘পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গণিত ও ইংরেজি শিক্ষায় যে ভয় আছে, তা কেটে যাবে আশা করছি। এ কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০ শিক্ষার্থী ব্র্যাক কুমন ইন-স্কুল প্রোগ্রামের মাধ্যমে কুমন মেথডে পড়াশোনার সুযোগ পাবে।’
Go to News Site