Collector
অভিজ্ঞতা ছাড়াই লোকবল নেবে ইস্টার্ন ব্যাংক | Collector
অভিজ্ঞতা ছাড়াই লোকবল নেবে ইস্টার্ন ব্যাংক
Somoy TV

অভিজ্ঞতা ছাড়াই লোকবল নেবে ইস্টার্ন ব্যাংক

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএমডি)-অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার (এসও-এসপিও) পদে জনবল নিয়োগ দেবে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম: স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএমডি)-অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার (এসও-এসপিও)পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিঅন্যান্য যোগ্যতা: খেলাপি ঋণ (NPL) ব্যবস্থাপনা, আইনি কার্যক্রম এবং সংস্থান নির্দেশিকা সম্পর্কে জ্ঞান। উপস্থাপনা দক্ষতাসহ এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্টে পারদর্শিতা। আরও পড়ুন: ৪৮ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে কারিতাস এনজিও অভিজ্ঞতা: প্রয়োজন নেই চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ১৬ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত।

Go to News Site