Collector
ব্যাংকিং খাতের বিপর্যয়ে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ জিল্লুর রহমানের | Collector
ব্যাংকিং খাতের বিপর্যয়ে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ জিল্লুর রহমানের
Somoy TV

ব্যাংকিং খাতের বিপর্যয়ে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ জিল্লুর রহমানের

ব্যাংকিং খাতের বিপর্যয়ে অর্থনৈতিক স্থবিরতা কাটাতে সরকারকে বাস্তবভিত্তিক সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। একইসঙ্গে লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।শনিবার (১৬ মে) রাজধানীর সিরডাপে ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত ইসলামী ব্যাংকিং খাতের বিপর্যয়, জাতীয় অর্থনীতিতে এর প্রভাব বিষয়ক সেমিনারে তারা এসব কথা বলেন। সেমিনারে বিশেষ করে ইসলামী ব্যাংকের অর্থ লোপাটের কারসাজিতে জড়িতদের কর্মকাণ্ড প্রবন্ধে তুলে ধরেন অর্থনীতিবিদ মিজানুর রহমান।পুঁজিবাদের ভয়ংকর থাবায় ইসলামী ব্যাংককে সংকটে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। পুরো ব্যাংকিং খাতে ঋণের নামে লোপাট করা অর্থ খেলাপি হিসেবের বাইরে রাখা ও প্রকাশ্যে শাস্তির পরামর্শ দেন ব্যাংকাররা। আরও পড়ুন: দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক সুজন সম্পাদক ব্যাংক খাতের দুষ্কৃতিকারীদের ছাড় দেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, ‘অন্যায় করে কেউ পার পেয়ে গেলে অন্যায়কারী উৎসাহিত হন। আমাদের এখানে মনে হচ্ছে, তারা পার পেয়ে যাচ্ছেন। শুধু পার পাওয়া না, তাদেরকে পুনর্বাসনের চেষ্টাও চলছে। কিন্তু সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’ আর্থিক খাতের সংকট উতরাতে সরকারকে সংস্কারে গুরুত্ব দেন বিশিষ্ট অর্থনীতিবিদ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, সংকট তৈরীকারকদের আবারও উত্থানের সুযোগ প্রশ্নবিদ্ধ করেছে। আরও পড়ুন: ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়াতে হলে নতুন করে লুটপাটকারী মালিকদের হাতে ছেড়ে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যাংকের গ্রাহকরা।

Go to News Site